ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ডেইলি স্টার অফিসে ভাঙচুর-আগুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক রাত ১২টার দিকে একদল লোক এই হামলা চালায়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খবর পাওয়ার পরে শাহবাগে আন্দোলনরতরা কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। পরে তারা ডেইলি স্টার পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করে। এ সময় এই পত্রিকার অফিসে থাকা সংবাদকর্মীরা ছাদে আশ্রয় নিয়েছেন। অনেকেই ছাদে আটকা পড়েছেন।

ডেইলি স্টারের এক সংবাদকর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই এখন ছাদে উঠে আশ্রয় নিয়েছি।

এখন ডেইলি স্টার অফিসের সামনে থেকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়ার কাজ করছে সেনাবাহিনী। রাত ১২টা ৫৮ মিনিটের দিকে সেখানে এসে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া সিটি করপোরেশনের প্রথম বাজেট ঘোষণা: ১ হাজার ৪১৭ কোটি টাকার প্রস্তাব

ডেইলি স্টার অফিসে ভাঙচুর-আগুন

আপডেট সময় : ০১:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫