ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

‘রঙবাজার’-এর প্রথম ঝলক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’-এর প্রথম ঝলক প্রকাশ হলো। নির্মাতা নিজের ফেসবুক পেজে ছবিটির একটি পোস্টার শেয়ার করে এটি প্রকাশের ঘোষণা দেন।

নির্মাতা জানান, ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রকাশনার মাধ্যমে। তারই ধারাবাহিকতায় ফার্স্ট লুক প্রকাশ। কিছু দিনের মধ্যেই টিজার প্রকাশ করবেন বলেও জানান। 

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে ‘রঙবাজার’-এর গল্প। দৌলতদিয়া যৌনপল্লিতে ছবির বেশিরভাগ অংশের দৃশ্য ধারণ হয়েছে।  

সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। রাজনৈতিক নেতার চরিত্র করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।

তামজিদ অতুলের গল্প–ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।
প্রথম ঝলকের পুরো পোস্টারপ্রথম ঝলকের পুরো পোস্টার

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

‘রঙবাজার’-এর প্রথম ঝলক

আপডেট সময় : ০৮:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫