ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোকে জানাতে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবেন, তাও তাদের জানানো হয়েছে। তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানানো হয়।

এছাড়া স্বশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলার রক্ষার্থে সতর্ক ও সচেষ্ট রয়েছেন, তাও তাদের জানানো হয়েছে। এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করা হয়।

ব্রিফিংয়ে ঢাকার দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকদের ‘বেফাঁস’ মন্তব্য: জনমানসে বিরূপ প্রভাব ও ইতিহাসের শিক্ষা

বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

আপডেট সময় : ০৪:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫