ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সৌদি আরবে অনুমোদন ছাড়া নির্বাচনি সভা, আটক হচ্ছেন বাংলাদেশিরা: দূতাবাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশ করায় সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের আটক হওয়ার ঘটনা ঘটছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে এই বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা বা হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। একইসঙ্গে দলবদ্ধভাবে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতিপয় বাংলাদেশিকে আটক করেছে বলে দূতাবাস অবহিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনও ধরনের সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে সৌদি আরবের আইন-কানুন ও বিধি-বিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেন খলিলুর রহমান

সৌদি আরবে অনুমোদন ছাড়া নির্বাচনি সভা, আটক হচ্ছেন বাংলাদেশিরা: দূতাবাস

আপডেট সময় : ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫