ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রণয় ভার্মার হস্তক্ষেপের অভিযোগ, ঢাবিতে ‘আজাদি’ মিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার হস্তক্ষেপের প্রচেষ্টা এবং দেশের সার্বভৌমত্বের ওপর হুমকির চেষ্টার অভিযোগে প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘আজাদি’ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাবি মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “ভারতের নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মা জুলাই বিপ্লবের সময় ‘কসাই হাসিনা’ ও ‘কসাই কামাল’-এর চালানো বর্বর গণহত্যার নীলনকশা তৈরিতে দফায় দফায় যোগাযোগ করেছেন। তার নির্দেশ, সমর্থন ও সহযোগিতায় খুনি হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে।”

তিনি বলেন, “ভার্মার এই আচরণ কূটনৈতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বাংলাদেশে কূটনীতিক হিসেবে থাকার আর কোনও নৈতিক অধিকার রাখেন না।”

মোসাদ্দেক আলী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রণয় ভার্মাকে অবিলম্বে তলব করে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে হবে এবং বাংলাদেশ থেকে ফেরত পাঠাতে হবে। এছাড়া খুনি হাসিনাসহ ভারতে অবস্থানরত সংশ্লিষ্টদের ফেরত আনার জন্য আন্তর্জাতিক উদ্যোগ নিতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেন খলিলুর রহমান

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রণয় ভার্মার হস্তক্ষেপের অভিযোগ, ঢাবিতে ‘আজাদি’ মিছিল

আপডেট সময় : ১১:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫