ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

৭ মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার সাত মামলায় হাইকোর্ট থেকে দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের শুনানি শেষে বুধবার (১৭ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১০টি খুনসহ মোট ১৯টি মামলা রয়েছে। এসবের মধ্যে রয়েছে চট্টগ্রামের জোড়া খুন এবং প্রকাশ্যে সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যার মামলা। তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক খুনসহ আটটি মামলা রয়েছে। সম্প্রতি ৭ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান সাজ্জাদ ও তামান্না।

এর আগে গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা উল্লেখ করে তামান্নার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় তাকেও গ্রেফতার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইল ইস্যুতে লেবাননে গভীর বিভেদ: মুখোমুখি সরকার ও হিজবুল্লাহ

৭ মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

আপডেট সময় : ১০:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫