ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

অপারেশন ডেভিল হান্টে ঢাকায় ৩৯২ জন গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একদিনে ৩৯২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ৩৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপি আরও জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বহির্গমনপথের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়।

এ সময় ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করা হয়।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ

অপারেশন ডেভিল হান্টে ঢাকায় ৩৯২ জন গ্রেফতার

আপডেট সময় : ১০:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫