ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিজয় দিবসে সোশ্যাল মিডিয়ায় মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এক্স ও ফেসবুকে ইংরেজি ভাষায় লেখা ওই পোস্টে তিনি এই দিনটিকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেছেন। তবে তার পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয় সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি।

পোস্টে মোদি লিখেছেন, ‘বিজয় দিবসে আমরা সেই সব সাহসী বীর সেনাসদস্যদের স্মরণ করছি, যাদের অদম্য সাহস এবং আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।

তিনি আরও লিখেছেন, তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে। আমাদের ইতিহাসে তৈরি করেছে এক গর্বের মুহূর্ত। এই দিনটি তাদের বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় মনোবলকে স্মরণ করার দিন।

পোস্টে মোদি আরও উল্লেখ করেছেন, ভারতীয় সেনাদের এই বীরত্বগাথা আজও ভারতের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

উল্লেখ্য, গত বছরও এই দিনে ভারতের মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় বলে দাবি করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস

বিজয় দিবসে সোশ্যাল মিডিয়ায় মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম

আপডেট সময় : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫