মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় কলকাতায় বাংলাদেশ উপ–হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
মঙ্গলবার সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সকালে কলকাতা উপ–হাইকমিশন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান। এসময় কলকাতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেড–এর কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এরপর সকলের উপস্থিতিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে সভাপতি, ভারপ্রাপ্ত উপ–হাইকমিশনারের বক্তব্য রাখেন এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দ্বিতীয় ধাপে বেলা ১১ টার দিকে কলকাতার বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য উপ–হাইকমিশন প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত একটি চিত্র অঙ্কন করেন।
তৃতীয় ধাপে একই দিন সন্ধ্যায় উপ–হাইকমিশনের পরিবারের সদস্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 























