ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

জুলাইয়ে হত্যাকাণ্ড: দাউদকান্দির সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আন্দোলনের সময় কুমিল্লার দাউদকান্দিতে হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি তাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এ সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের প্রোডাকশন ওয়ারেন্ট চান তিনি। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি হাজির করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আদালত।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট দাউদকান্দিতে নিরস্ত্র আন্দোলনকারী মো. রিফাত হোসেন ও মো. বাবুকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া আরও অনেকে আহত হন। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সুমনের বিরুদ্ধে। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। এরই পরিপ্রেক্ষিতে এই এমপিপুত্রকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, দাউদকান্দি মডেল থানায় হওয়া দুটি মামলায় চলতি বছরের ৬ অক্টোবর গ্রেফতার হন মোহাম্মদ আলী সুমন। বর্তমানে তিনি কুমিল্লা জেলা কারাগারে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ে হত্যাকাণ্ড: দাউদকান্দির সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল

আপডেট সময় : ০৭:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫