ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হাদির ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড়, পল্টন মোড় ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, হাদির ওপর গুলির মধ্য দিয়ে প্রমাণ হয় দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনও পরিবেশ নেই। এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার পর আজও কোনও বিচার হয়নি, এখন ওসমান হাদি।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, তিন মাস আগে নুরুল হক নুরের ওপর হামলার বিচার হলে আজ হাদির ওপর হামলা হতো না। এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ। এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অপদার্থ। তাকে প্রশ্ন করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সে উত্তরে বলে পেঁয়াজ আর আলুর দাম কেমনে বাড়লো। চিন্তা করুন কতটা অপদার্থ হলে এমন হতে পারে। আমরা বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন। সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, মাহফুজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল বন্ধন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র নেতা হাসিব প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাশেদ, সম্পাদক শহিদুল

হাদির ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

আপডেট সময় : ১১:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫