ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

এভারকেয়ারে হাদির চিকিৎসার খোঁজখবর নিলেন ডা. জুবাইদা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই-বোনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এরপর হাদির চিকিৎসার খোঁজখবর নিতে তার ভাই-বোন ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারী দুই দুর্বৃত্ত। আহত অবস্থায় হাদিকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

এরপর সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, হাদিকে করা গুলি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। ঢামেকে তার (ওসমান হাদির) প্রাথমিক একটা সার্জারি করা হয়েছে। মাথায়, বুকে ও পায়ে ইনজুরি (আঘাত) ছিল। প্রাথমিক সার্জারির পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এটা তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেই করা হচ্ছে। তারা আগে সিএমএইচে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাশেদ, সম্পাদক শহিদুল

এভারকেয়ারে হাদির চিকিৎসার খোঁজখবর নিলেন ডা. জুবাইদা

আপডেট সময় : ১১:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫