ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই: মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মির্জা ফখরুল লেখেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই, কোনও সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব লেখেন, যখন পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন খোদ ঢাকার প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানানোর কোনও ভাষা নেই। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫