ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সাতক্ষীরায় দুর্বৃত্তের ছোড়া বিস্ফোরকে দুই জন আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটার সময় আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিতে দুর্বৃত্তদের নিক্ষেপ করা বিস্ফোরকজাতীয় বস্তুতে দুই জন আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার শাকরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের শাহিনুর রহমান (৩০)। তারা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন শাহিনুর রহমান জানান, ভোরের দিকে দুটি মোটরসাইকেলে চার জন ব্যক্তি এসে শাকরা গ্রামের সাহেব আলীর বাড়ির সামনে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন গিয়ে একজনকে আটক করেন।

তিনি বলেন, ‘আমরা একজনকে ধরার পর বাকিরা এসে বিস্ফোরক সদৃশ বস্তু ছুড়ে তাকে ছিনিয়ে নেয়। তখন আমার পেটে ছররা লাগে।’ দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্ব থেকে ঘটেছে। এক পক্ষের লোকজন তার কাটতে গেলে অপরপক্ষের লোকজন একজনকে আটক করে। তাকে উদ্ধার করতে এসে অপরপক্ষ বিস্ফোরকজাতীয় বস্তু ব্যবহার করে।

তিনি আরও বলেন, এটি গুলিবর্ষণের ঘটনা নয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিস্ফোরক জাতীয় কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

সাতক্ষীরায় দুর্বৃত্তের ছোড়া বিস্ফোরকে দুই জন আহত

আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫