ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দলীয় প্রার্থীদের অননুমোদিত প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ মজলিসের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সারা দেশে রিকশা মার্কার প্রার্থীদের সব ব্যানার, পোস্টার, ফেস্টুন ও অননুমোদিত প্রচার সামগ্রী অপসারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি যথাযথভাবে পালন করা প্রতিটি প্রার্থীর দায়িত্ব। রিকশা মার্কার সব প্রার্থী ও কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, নিজেদের কার্যক্রমে আচরণবিধি কঠোরভাবে মেনে চলুন এবং আশপাশের অন্যদেরও তা মেনে চলতে উৎসাহিত করুন।

তিনি আরও বলেন, আচরণবিধির যে কোনও ব্যত্যয় বা অনিয়ম চোখে পড়লে দায়িত্বশীলভাবে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে লিখিত বা মৌখিকভাবে প্রতিবাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ইতোমধ্যে সারা দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক সার্কুলার পাঠানো হয়েছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা নিজেরা নির্বাচন আচরণবিধি শতভাগ মানার বিষয়ে আন্তরিক। আশা করি, অন্যান্য দল ও প্রার্থীরাও একই মনোভাব পোষণ করবেন। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবার স্বচ্ছ প্রতিযোগিতা অপরিহার্য।

তিনি নির্বাচন কমিশনের প্রতি পুনরায় আহ্বান জানিয়ে বলেন, সব দলের জন্য সমান সুযোগ, নিরাপদ পরিবেশ এবং প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কমিশনের একান্ত দায়িত্ব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় বাসের ধাক্কায় পথচারী নিহত, দুমড়েমুচড়ে গেল বৈদ্যুতিক খুঁটি

দলীয় প্রার্থীদের অননুমোদিত প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ মজলিসের

আপডেট সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫