ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার ফ্যাশন সচেতনতার জন্য পরিচিত। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করে ভক্তদের চমকে দেন তিনি। এবার নীল রঙের শাড়িতে এক স্নিগ্ধ ও মোহনীয় রূপে ধরা দিলেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গাঢ় নীল রঙের কারুকাজ করা শাড়ির সঙ্গে মিল রেখে গয়না ও সাজসজ্জায় নিজেকে সাজিয়েছেন মিম। খোলা চুলে ফুলের ব্যবহার তার সাজে যোগ করেছে নতুন মাত্রা। কখনো সুইমিংপুলের পাশে, আবার কখনো বাগানের আবহে বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘নীল রঙকে কখনো এত সুন্দর লাগেনি।’ তার এই নতুন লুক মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। পোস্টটিতে হাজারো রিঅ্যাকশন ও মন্তব্যে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘যেন একটা নীল ময়ূর।’

























