মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৫ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আন্তর্জাতিক অলিম্পিয়াডের মঞ্চে রাজবাড়ীর খুদে মেধাবী নিবির

  • হালনাগাদ সময় : ১২:১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মাত্র ১০ বছর বয়সেই জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দির শিক্ষার্থী মুনতাছির আবিদ নিবির। আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেবে সে।

নিবির রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে ঘিকমলা গ্রামের মো. আসাদুজ্জামান ও শিক্ষক নাসরিন বেগমের সন্তান। সম্প্রতি MFE Science Club আয়োজিত জাতীয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে কৃতিত্ব দেখিয়ে সে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নেয়।

ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতের প্রতি নিবিরের প্রবল আগ্রহ। ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি মোবাইল ফোনকে সে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করে। নিজের আগ্রহেই সে জাতীয় অলিম্পিয়াডে অংশ নেওয়ার আবেদন করেছিল।

ছেলের এমন সাফল্যে গর্বিত মা নাসরিন বেগম বলেন, ‘নিবিরের নতুন কিছু জানার আগ্রহ অদম্য। আমরা সব সময় তাকে উৎসাহ দিয়েছি। আশা করি, আন্তর্জাতিক মঞ্চেও সে দেশের মুখ উজ্জ্বল করবে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার জানান, নিবিরের মেধায় পুরো স্কুল গর্বিত।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম নিবিরের এই অর্জনকে পুরো উপজেলার জন্য গর্বের বিষয় বলে অভিহিত করেছেন। তিনি জানান, নিবিরের এই স্বপ্নযাত্রায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আন্তর্জাতিক অলিম্পিয়াডের মঞ্চে রাজবাড়ীর খুদে মেধাবী নিবির

হালনাগাদ সময় : ১২:১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬