মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৮ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা ও ভাঙচুর: এলাকায় উত্তেজনা

  • হালনাগাদ সময় : ১১:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আরও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। স্থানীয়রা জানান, শুক্রবার যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শনিবার বিকেলে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে কিপাইতনগর এলাকায় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম অভিযোগ করেন, পাশের একটি ঘরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে গোপন বৈঠক করছিলেন এবং সেখান থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ক্ষুব্ধ নেতা-কর্মীরা অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা ও ভাঙচুর: এলাকায় উত্তেজনা

হালনাগাদ সময় : ১১:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬