মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১৫ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একজন সন্তান হিসেবে মায়ের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে আমি কিছুটা স্মৃতিকাতর। আমার মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তার জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছেন।’

তারেক রহমান আরও বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে মা বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসটিই ছিল তার জীবনের শেষ অনুষ্ঠান। আজকের এই দিনে সেই স্মৃতি বারবার মনে পড়ছে।’

সশস্ত্র বাহিনীর তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস অবিচ্ছেদ্য। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ২১ নভেম্বর সম্মিলিত বাহিনীর প্রতিরোধ ও পাল্টা আক্রমণের ঐতিহাসিক দিনটির স্মরণে এই দিবস পালিত হয়। তিনি আরও যোগ করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা পুরো বাহিনীর জন্য অনুপ্রেরণার উৎস।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬