মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৮ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগে নরসিংদীতে গ্রেপ্তার ১

  • হালনাগাদ সময় : ১২:৩৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

পরিবারের সদস্যদের বাধ্য করে অনৈতিক ভিডিও তৈরি এবং তা আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে বিক্রির অভিযোগে নরসিংদীর পলাশ থেকে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় অভিযান চালিয়ে পলাশ থানা পুলিশ তাঁকে আটক করে। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিনের পৈতৃক বাড়ি পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঘোনপাড়া এলাকায়।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার ভগীরথপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে তিনি নিজের স্ত্রী, সন্তান ও অন্যান্য নারী আত্মীয়দের বাধ্য করে অনৈতিক ভিডিও চিত্রধারণ করতেন। পরবর্তী সময়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেসব ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফিক ওয়েবসাইটে বিক্রি করতেন। তাঁর ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি টের পেয়ে চক্রটি মাধবদী ছেড়ে ঘোড়াশাল এলাকার একটি নবনির্মিত ভবনে বাসা ভাড়া নেয়। বিষয়টি জানতে পেরে এনএসআইয়ের একটি দল তাদের গতিবিধি অনুসরণ করে এবং পলাশ থানা পুলিশের সহায়তায় চক্রের মূল হোতা গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ডিজিটাল আলামত জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আসামিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এই চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগে নরসিংদীতে গ্রেপ্তার ১

হালনাগাদ সময় : ১২:৩৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬