মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৩ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শাহরুখের সিনেমার সঙ্গে বক্স অফিসে সংঘাত এড়ালেন সালমান খান

  • হালনাগাদ সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শাহরুখ খানের সঙ্গে বক্স অফিসে কোনো ধরনের প্রতিযোগিতায় জড়াতে চান না বলিউড তারকা সালমান খান। নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তির তারিখ নির্ধারণের ক্ষেত্রে তিনি শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর সঙ্গে সংঘাত এড়িয়ে চলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও চিত্রাঙ্গদা সিং অভিনীত সিনেমা ‘মাতৃভূমি’। এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানের অভিনীত ‘কিং’-এর মুক্তির তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখেই তিনি তাঁর সিনেমার মুক্তির দিন ঠিক করেছেন।

সালমান খান বলেন, ‘অ্যাভেঞ্জার্স কিংবা ডিউনের মতো বড় বাজেটের আন্তর্জাতিক সিনেমার সঙ্গে লড়তে আমার আপত্তি নেই, কিন্তু শাহরুখ ও সুহানার সিনেমার সঙ্গে কোনোভাবেই সংঘাতের পথে হাঁটতে চাই না।’

উল্লেখ্য, শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে ২৬ জানুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার সঙ্গে সংঘাতের আশঙ্কায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন সালমান।

এদিকে, শ্রদ্ধা কাপুরের ‘ইথা’র সঙ্গে একই দিনে ‘মাতৃভূমি’ মুক্তি পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সালমান। তিনি জানান, মুক্তির তারিখ ঘোষণার সময় তিনি শ্রদ্ধার সিনেমার বিষয়টি জানতেন না। পরে বিষয়টি নিয়ে শ্রদ্ধার সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করলে শ্রদ্ধা জানান, ভালো দুটি সিনেমার জন্য দর্শকের কাছে যথেষ্ট জায়গা রয়েছে।

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমাটি ২০২০ সালে ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এতে সালমান ও চিত্রাঙ্গদা ছাড়াও অভিনয় করেছেন অনুপ বিক্রম শাহি ও প্রশান্ত তামাং।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাহরুখের সিনেমার সঙ্গে বক্স অফিসে সংঘাত এড়ালেন সালমান খান

হালনাগাদ সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬