প্রতারণা, অহংকার এবং অন্যের স্বপ্ন ভঙ্গের পরিণতির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এই পোস্টটি বিনোদন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ওমর সানী লিখেছেন, ‘যে ঠকাচ্ছে, সেও ঠকবে। যে অহংকার করছে, তারও পতন হবে। যে অন্যের স্বপ্ন ভাঙছে, তার স্বপ্নও একদিন ভাঙবে।’ তিনি আরও যোগ করেন, ‘শুধু সময়ের অপেক্ষা।’
অভিনেতা তার পোস্টে নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ না করলেও, তার এই মন্তব্যকে জীবনের কর্মফলের বার্তা হিসেবে দেখছেন নেটিজেনরা। অন্যের প্রতি অন্যায় না করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন এই চিত্রনায়ক।
























