মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫২ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করছে। শনিবার যশোরে কোতয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ফাউন্ডেশনের এই ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ ও জনগণকে মুখোমুখি অবস্থানের পরিবর্তে পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরিতে গুরুত্ব দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে থানা আক্রান্ত হলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে পুলিশকে সুরক্ষা দিয়েছিল।

নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার জন্য গণপূর্ত বিভাগকে কঠোর নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী জানান, সরকারি স্থাপনা নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬