মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৩ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গ্রাম পুলিশ গ্রামীণ জনপদের নিরাপত্তার চালিকাশক্তি: তথ্য প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গ্রামীণ জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশরা সরকারের চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২১ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও সামাজিক বিশৃঙ্খলা রোধে আপনাদের আরও সজাগ ও সক্রিয় থাকতে হবে। কোনো অপরাধী যেন এলাকায় আশ্রয় না পায়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।’

তিনি আরও জানান, গ্রাম পুলিশদের পেশাগত মানোন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যেকোনো ন্যায্য প্রয়োজনে সরকার তাদের পাশে থাকবে। সভায় নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজাহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গ্রাম পুলিশ গ্রামীণ জনপদের নিরাপত্তার চালিকাশক্তি: তথ্য প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬