মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৪ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন জোভান-ফারিণ

  • হালনাগাদ সময় : ১১:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হওয়ার পর দীর্ঘ তিন বছরের বেশি সময় পর্দায় একসঙ্গে দেখা যায়নি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণকে। অবশেষে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে আবারও জুটি বেঁধে ফিরলেন তারা।

২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মের কাজের তুলনায় টিভি নাটককে অবজ্ঞার অভিযোগ তুলে ফারিণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান। সেই সময় জোভানের মন্তব্যের প্রেক্ষিতে ফারিণ জানিয়েছিলেন, নাটক দিয়েই তার ক্যারিয়ারের শুরু, তাই নাটককে তিনি কখনো ছোট করে দেখেন না। এই বাদানুবাদের পর থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

সম্প্রতি ‘প্রাণ সখিয়া’ নাটকের শুটিং শুরু হয়েছে। শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন এই কাজের খবর নিশ্চিত করেছেন নির্মাতা রাজ। এই নাটকটির মাধ্যমেই দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরলেন ফারিণ।

উল্লেখ্য, ওয়েব কনটেন্ট এবং সিনেমায় ব্যস্ত হয়ে পড়ার পর ফারিণকে নাটকে দেখা যাচ্ছিল না। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া এ মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরেছেন ফারিণ, যা এ বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন জোভান-ফারিণ

হালনাগাদ সময় : ১১:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬