মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৮ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অতীতের ভুল শুধরে সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ১২:১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জোহানেসবার্গে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ৯ উইকেটের পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে সেঞ্চুরিয়নে নতুন করে শুরুর প্রত্যয় ব্যক্ত করেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টের ইতিবাচক দিকগুলোকে পুঁজি করে সামনের চ্যালেঞ্জে মনোযোগ দিতে চান পেসার খালেদ আহমেদ।

আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে। দলের মানসিক প্রস্তুতি নিয়ে খালেদ জানান, অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে পাঠানো বার্তায় খালেদ বলেন, ‘যা চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। কীভাবে ভালো ক্রিকেট খেলা যায়, তা নিয়ে কোচ ও অধিনায়কের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দক্ষিণ আফ্রিকান কোচদের পরামর্শ নেওয়া হচ্ছে।’

জোহানেসবার্গ টেস্টে তিন দিন দাপটের সঙ্গে খেললেও শেষ পর্যন্ত কিছু ভুলের মাশুল দিতে হয়েছে দলকে। খালেদের মতে, হারের গ্লানির চেয়ে ওই ম্যাচের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করা জরুরি। কোচ ও অধিনায়কের বার্তাও ছিল একই—আক্ষেপ না করে ধারাবাহিকতা বজায় রাখা।

তবে দ্বিতীয় টেস্টের আগে চোটের বড় ধাক্কা সামলাতে হচ্ছে দলকে। কুঁচকির চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এর আগে পেসার হাসান মাহমুদের সফর শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে ছাড়াই এখন শেষ টেস্টের পরিকল্পনা সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অতীতের ভুল শুধরে সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

হালনাগাদ সময় : ১২:১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬