মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৮ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিচারকদের পাশে থাকবে আইন মন্ত্রণালয়: মন্ত্রী মো. আসাদুজ্জামান

  • হালনাগাদ সময় : ১২:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিচার বিভাগের স্বাধীনতার মূল ভিত্তি হলো বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ। এমনটাই মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করেছেন যে, যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে দৃঢ়ভাবে অবস্থান করবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বিচারকদের উদ্দেশে বলেন, ‘কাগজে-কলমে স্বাধীনতা থাকলেও বিচারক যদি নিজের বিবেক ও ন্যায়বোধ দ্বারা পরিচালিত না হন, তবে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়। যেকোনো প্রভাব বা চাপের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করাই আপনাদের প্রধান দায়িত্ব।’

বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রচলিত আইনের পাশাপাশি মামলার সামাজিক প্রেক্ষাপট ও ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগকারী, তাই অন্য পেশার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব অনুধাবন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের কাজে বাধা সৃষ্টি বা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচারকদের স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মন্ত্রণালয় বদ্ধপরিকর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিচারকদের পাশে থাকবে আইন মন্ত্রণালয়: মন্ত্রী মো. আসাদুজ্জামান

হালনাগাদ সময় : ১২:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬