মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩০ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১১:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। তিনি বলেন, জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে এগিয়ে নিতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘ সময় নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এ সময়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে এবং সাত শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণ রাখবে। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে এবং প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম মেধা ও সৃজনশীলতায় অনেক বেশি সমৃদ্ধ। এ ধরনের শিক্ষা বৃত্তি আয়োজনের উদ্দেশ্য হলো পরবর্তী প্রজন্মকে জ্ঞান ও মেধা অর্জনে উৎসাহিত করা। চুয়াডাঙ্গার উন্নয়নে যখন যে সুযোগ আসবে, তিনি তা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

হালনাগাদ সময় : ১১:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬