মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অভিনয়ে নাম লেখালেন সংগীতশিল্পী ঋতুরাজ

  • হালনাগাদ সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

২০১২ সালের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী ঋতুরাজ বৈদ্য এবার অভিনয়ে নাম লিখিয়েছেন। দীর্ঘ বিরতির পর কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান গেয়ে নতুন করে আলোচনায় আসা এই শিল্পী নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘এআই জুনিয়র’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

নিজের অভিনয় প্রসঙ্গে ঋতুরাজ বলেন, গানের ক্ষেত্রে এক্সপ্রেশন ও ইমোশনের যে ব্যবহার করতে হয়, তা অভিনয়ে আসার ক্ষেত্রে তাকে সাহস জুগিয়েছে। তবে পেশাদার অভিনেতা না হওয়ায় তিনি শুটিং সেটে নির্মাতা ও সহশিল্পীদের কাছ থেকে নিয়মিত পরামর্শ নিচ্ছেন।

সায়েন্স ফিকশন ঘরানার এই ধারাবাহিকে ঋতুরাজ ‘আদনান’ চরিত্রে অভিনয় করছেন। তার সাথে আরও রয়েছেন রওনক হাসান, রিচি সোলায়মান, জিনাত শানু স্বাগতা, নরেশ ভূঁইয়া ও সুজাত শিমুলসহ অনেকে। শিগগিরই দীপ্ত টিভিতে ধারাবাহিকটি প্রচার শুরু হবে। অভিনয়ের পাশাপাশি ঋতুরাজ বর্তমানে ছয়টি নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অভিনয়ে নাম লেখালেন সংগীতশিল্পী ঋতুরাজ

হালনাগাদ সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬