মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫১ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৭:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনে সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ভূমিকা পালন করেছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

বক্তব্যের শুরুতে সেনানিবাসের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তার মা বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন এবং গত বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি শেষবারের মতো উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তিনি আরও বলেন, বিগত সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হলেও বাহিনী তার পেশাদারিত্ব বজায় রেখেছে।

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী জানান, বাহিনীতে চেইন অব কমান্ড পুরোপুরি বজায় রাখা হবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেন তিনি।

সবশেষে, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

হালনাগাদ সময় : ০৭:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬