মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৩ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৭ দফা না মানলে এক দফার পাথরের নিচে পিষ্ট হবেন: ডা. শফিকুর রহমান

  • হালনাগাদ সময় : ১০:০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপান্তরিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সময়মতো সাত দফা মেনে নিন, অন্যথায় এক দফার পাথরের নিচে আপনাদের পিষ্ট হতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ডা. শফিকুর রহমান বলেন, ভোটে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি। সত্তর কোটি মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার সেই রায় বাস্তবায়ন না করে তালবাহানা করছে।

বিরোধী দলের এই নেতা আরও বলেন, ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে একদলকে সরিয়ে আরেক দলকে শুধু গদিতে বসানোর জন্য আন্দোলন করেনি। তারা একটি অর্থবহ রাষ্ট্র সংস্কার চেয়েছিল। সরকার যদি জনগণের রায় ও গণভোটের দাবি মেনে না নেয়, তবে তা হবে জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংক্ষিপ্ত সিলেবাসের বিদায় ও কঠোর মূল্যায়ন: এইচএসসির ফল কি শিক্ষার্থীদের আতঙ্কে ফেলছে?

01 November 2026

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৭ দফা না মানলে এক দফার পাথরের নিচে পিষ্ট হবেন: ডা. শফিকুর রহমান

হালনাগাদ সময় : ১০:০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬