মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নীল শাড়িতে মোহনীয় মিম

  • হালনাগাদ সময় : ১২:০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার ফ্যাশন সচেতনতার জন্য পরিচিত। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করে ভক্তদের চমকে দেন তিনি। এবার নীল রঙের শাড়িতে এক স্নিগ্ধ ও মোহনীয় রূপে ধরা দিলেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গাঢ় নীল রঙের কারুকাজ করা শাড়ির সঙ্গে মিল রেখে গয়না ও সাজসজ্জায় নিজেকে সাজিয়েছেন মিম। খোলা চুলে ফুলের ব্যবহার তার সাজে যোগ করেছে নতুন মাত্রা। কখনো সুইমিংপুলের পাশে, আবার কখনো বাগানের আবহে বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘নীল রঙকে কখনো এত সুন্দর লাগেনি।’ তার এই নতুন লুক মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। পোস্টটিতে হাজারো রিঅ্যাকশন ও মন্তব্যে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘যেন একটা নীল ময়ূর।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নীল শাড়িতে মোহনীয় মিম

হালনাগাদ সময় : ১২:০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬