মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০২ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মেয়ের ১০ম জন্মদিনে আল্লু অর্জুনের আবেগঘন বার্তা

  • হালনাগাদ সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন পর্দায় অ্যাকশন হিরো হিসেবে পরিচিত হলেও ব্যক্তিগত জীবনে তিনি একজন অত্যন্ত যত্নশীল বাবা। নিজের মেয়ে আল্লু আরহার ১০ম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন ‘পুষ্পা’খ্যাত এই অভিনেতা।

২১ নভেম্বর মেয়ের জন্মদিন উপলক্ষে আল্লু অর্জুন একটি সাদা-কালো ছবি পোস্ট করেন। সেখানে বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত ফুটে উঠেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার জীবনের আনন্দ।’ অভিনেতার এই সংক্ষিপ্ত অথচ গভীর ভালোবাসাপূর্ণ বার্তাটি মুহূর্তেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে।

আল্লু আরহার জন্মদিনে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার প্রথম সিনেমা ‘শাকুন্তলম’-এর নির্মাতা প্রতিষ্ঠান গুনা হ্যান্ডমেড ফিল্মসও তাকে ‘ছোট্ট তারকা’ সম্বোধন করে শুভকামনা জানিয়েছে।

কাজের ব্যস্ততার ফাঁকেও আল্লু অর্জুন তার পরিবারকে সময় দিতে ভোলেন না। বর্তমানে তিনি পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০২৭ সালে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, মৃণাল ঠাকুর ও জাহ্নবী কাপুর। এছাড়া লোকেশ কানাগরাজের পরিচালনায় নতুন প্রজেক্ট এবং ‘পুষ্পা ৩’ নিয়েও তার পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মেয়ের ১০ম জন্মদিনে আল্লু অর্জুনের আবেগঘন বার্তা

হালনাগাদ সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬