ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাসের ট্যাবলেট ভেবে ভুলে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কের একে অপরের বেয়াই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৭ ডিসেম্বর) বিকালে কানকু মিয়ার বাড়িতে শীতকালীন দাওয়াত খেতে যান তার বেয়াই কমল মিয়া। সেদিন রাতে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার সময় ভুলে ঘরে থাকা ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই জনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের পরিবারের লোকজন দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কানকু মিয়া মারা যান।

পরে সোমবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কানকু মিয়ার বেয়াই কমল মিয়ার মৃত্যু হয়। দুই জন পড়তে পারেন না বিধায় তারা ওষুধের নাম না জানায় ভুলে গ্যাসের ওষুধ ভেবে, ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলেন।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, দুই জন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন- তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এই বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তারা সম্পর্কে বেয়াই হন। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন, অর্ধশতাধিক ফিলিস্তিনি আটক

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫