ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

খুলনার সোনাডাঙ্গা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) যশোরে র‍্যাব-৬-এর হাতে গ্রেফতার হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় র‍্যাবের যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার পলাশ গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করছে। খবর পেয়ে র‍্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, চিংড়ি পলাশ দীর্ঘদিন ধরে খুলনা এবং আশপাশের জেলার চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা রয়েছে ৮টি। এ ছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে স্ত্রীসহ মাদক মামলায় গ্রেফতার হয় পলাশ। চার মাস আগে জামিনে বেরিয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করার অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে সর্বশেষ গ্রেফতার করে র‍্যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে কোথাও কার্যক্রম চালাতে দেওয়া হবে না: চট্টগ্রামে এনসিপি আহ্বায়ক

শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ গ্রেফতার

আপডেট সময় : ০২:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫