ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

এভারকেয়ারে জুবাইদা রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে দেশে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা ৫৩ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিজি লন্ডন ৩০২ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হি‌থ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠেন ডা. জুবাইদা রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সব কিছু ঠিক থাকলে রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে যাবেন লন্ডন থেকে আসা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রস্তুতি ঘিরে শুক্রবার সকাল থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন অবরোধের মুখে ফিরতে বাধ্য হলো ইরানের ১০ম কার্গো জাহাজ

এভারকেয়ারে জুবাইদা রহমান

আপডেট সময় : ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫