চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। শুক্রবার সকালে সড়ক বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সরকারি জায়গায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ের উভয় পাশে সড়ক ও ফুটপাত দখল করে একদল অসাধু ব্যবসায়ী অবৈধ দোকানপাট গড়ে তুলেছিল। এর ফলে ব্যস্ততম এই মোড়ে প্রতিনিয়ত তীব্র যানজট লেগেই থাকতো এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটত। জনদুর্ভোগ লাঘব এবং মহাসড়ক দখলমুক্ত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আসিফ মাহমুদ। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা করা হবে। উচ্ছেদকৃত জায়গায় পুনরায় কেউ দোকান বসালে বা অবৈধ দখলদারিত্বের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সড়ক বিভাগ ও চুয়াডাঙ্গা পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























