বাংলাদেশে রাশিয়ান হাউস উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতা-ভিত্তিক শিক্ষা, গবেষণা এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়। এ সময় দুই পক্ষের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও রাশিয়ান হাউসের মধ্যে দক্ষতা-ভিত্তিক শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ কারিগরি সহযোগিতাসহ পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক পর্যায়ে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। তিনি বলেন, বিশেষ করে উচ্চশিক্ষায় দক্ষতা-ভিত্তিক ও টেকনিক্যাল এডুকেশনে রাশিয়া বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ ক্ষেত্রে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
এ সময় বাংলাদেশে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উচ্চশিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দুই পক্ষ ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা…
রিপোর্টারের নাম 
























