মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

প্রযুক্তি বাঁচিয়ে দিয়েছে: স্টিভেন স্মিথ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ডারউইন টেস্টের প্রথম দিনে একাধিকবার জীবন পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ। তানজিদ হাসানের হাত থেকে ২ রানে ক্যাচ ছাড়ার পর ইবাদত হোসেনের একটি বলে তিনি আউট হতে হতে বেঁচে যান। এই দ্বিতীয় ঘটনাটি ছিল প্রযুক্তিনির্ভর। শেষ পর্যন্ত ৭১ রান করে দলকে লড়াইয়ের স্কোরে পৌঁছে দেন স্মিথ। ম্যাচ শেষে তিনি বলেন, প্রযুক্তি থাকায় তিনি সেদিন বেঁচে গেছেন।

ইবাদতের করা ২১তম ওভারের একটি বল স্মিথের ব্যাটের পাশ দিয়ে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। বাংলাদেশ জোরালো আবেদন করলেও আম্পায়ার কুমার ধর্মসেনা তাতে সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নিলে আলট্রাএজে কোনো স্পাইক ধরা না পড়ায় সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। আউট ভেবে ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করা স্মিথ পুনরায় ব্যাটিংয়ে ফেরেন।

সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, ‘আমারও তা-ই মনে হয় (ব্যাটে লেগেছে)। মাঝেমধ্যে এমন হয়। হয়তো আমার ব্যাটে লাগেনি কিন্তু আমি (বল ব্যাটে লাগার মতো) কিছু একটা অনুভব করেছি। যদি আউট দিত, চলে যেতাম। কিন্তু মনে হচ্ছে প্রযুক্তি আমাকে আজ (গতকাল) বাঁচিয়ে দিয়েছে।’

স্মিথের বেঁচে যাওয়ার পরও অস্ট্রেলিয়ার ইনিংস বড় হয়নি। হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেটের সামনে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। দিন শেষে বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রান করেছে, যা অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রান পিছিয়ে। স্মিথ আশা প্রকাশ করেন যে, দ্বিতীয় দিনে দ্রুত উইকেট নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচে ফিরবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে ছয় আরব দেশ, মরক্কোও তালিকায়

প্রযুক্তি বাঁচিয়ে দিয়েছে: স্টিভেন স্মিথ

আপডেট সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬