মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

কীভাবে বাড়িভাড়া দেবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন ‘হুররেম’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
হুররেম সুলতান চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন মেরিয়েম উজারলি

তুর্কি-জার্মান অভিনেত্রী মেরিয়েম উজেরলির জন্মদিন আজ। তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি (সুলতান সোলেমান)’-এ হুররেম সুলতানের চরিত্রে অভিনয় করে তিনি তারকা হয়ে ওঠেন। তবে এই সাফল্যের গল্পের শুরুটা ছিল একেবারেই ভিন্ন।

হুররেম সুলতানের চরিত্রে অভিনয়ের সুযোগ যখন তাঁর সামনে আসে, তখন মেরিয়েম জীবনের কঠিন সময় পার করছিলেন। ছয় বছরের একটি সম্পর্ক ভেঙে গেছে। হাতে কোনো কাজ ছিল না। এমনকি পরের মাসের বাড়িভাড়া কীভাবে দেবেন, সেটিও জানতেন না।

মেরিয়েম উজেরলি

মেরিয়েম নিজেই বলেন, ‘তখনই আমি ছয় বছরের একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। কোনো কাজ ছিল না। কীভাবে বাড়িভাড়া দেব, সেটাও জানতাম না।’

ঠিক সেই সময় ইস্তাম্বুলের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের বড় একটি ধারাবাহিকের প্রধান চরিত্রের জন্য অডিশনের সুযোগ আসে তাঁর সামনে। থিয়েটারে কাজ করার সময় পরিচিত একজন মেরিয়েমের অভিনয়ের ভিডিও ওই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিলেন।

তাঁর ধারণা ছিল, মেরিয়েম হুররেম সুলতানের চরিত্রের জন্য উপযুক্ত।
তবে মেরিয়েম তখন হুররেম সুলতান চরিত্রটি পাওয়ার স্বপ্ন দেখছিলেন না। তাঁর প্রত্যাশা ছিল আরও সাধারণ। প্রধান চরিত্রটি না পেলেও ধারাবাহিকটির কোনো পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যেতে পারে, এমনটাই ভাবছিলেন তিনি।
কারণ, তখন তাঁর কাছে সবচেয়ে জরুরি ছিল একটি কাজ পাওয়া।

মেরিয়েম বলেন, ‘আমি আশা করছিলাম, হয়তো এই ধারাবাহিকে কোনো একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাব।’

মেরিয়েম উজেরলি

শেষ পর্যন্ত সেই অডিশনই বদলে দেয় তাঁর জীবন। তিনি পেয়ে যান হুররেম সুলতানের চরিত্র। তবে চরিত্রটি যে তাঁকে এত বড় সাফল্য এনে দেবে, সেটি তখন তিনি জানতেন না। এমনকি ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি (সুলতান সোলেমান)’ কতটা জনপ্রিয় হবে, তা নির্মাতাদেরও জানা ছিল না।

মেরিয়েমের ভাষায়, তখন এটি ছিল শুধু চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজকদের একটি স্বপ্ন। তিনি ভবিষ্যতের সাফল্য নিয়ে না ভেবে শুধু নিজের কাজটিতে মন দিয়েছিলেন।

মেরিয়েম উজেরলি

প্রথম পর্বের চিত্রনাট্য পড়েই অবশ্য হুররেম চরিত্রটির গভীরতা তাঁকে নাড়া দেয়। চরিত্রটির আবেগ তাঁকে এতটাই আচ্ছন্ন করেছিল যে মনে হয়েছিল, হুররেমকে জীবন্ত করে তোলাই তাঁর কাজ। নিজের কথা ভুলে চরিত্রটির মধ্যে ঢুকে যেতে হবে।

এরপর প্রায় তিন বছর হুররেম চরিত্রটি তাঁকে প্রতিদিন চ্যালেঞ্জ করেছে। ক্ষমতা, ভালোবাসা, আগ্রাসন, সংগ্রাম ও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে চরিত্রটি এগিয়েছে। মেরিয়েমের কাছে হুররেম ছিল ‘বিস্ফোরণের অপেক্ষায় থাকা বোমার মতো।’
তাঁর অভিনয়জীবনে এর চেয়ে শক্তিশালী চরিত্র আর আসেনি বলেই মনে করেন মেরিয়েম।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে বিএনপির বৈঠক প্রসঙ্গে জামায়াতের সমালোচনা

কীভাবে বাড়িভাড়া দেবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন ‘হুররেম’

আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬