সুনামগঞ্জের শাল্লায় ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালীন নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ১৫ আগস্ট উপলক্ষ্যে অরিন্দম চৌধুরী অপু এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শাল্লা থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী জানিয়েছেন, দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে শাল্লাতেও এই অভিযান পরিচালিত হচ্ছে। নাশকতার প্রস্তুতিকালে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 



















