মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বিলিয়ন ডলার ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’, বক্স অফিসে নতুন রেকর্ড

বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। গত ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তির মাত্র তিন সপ্তাহের মাথায় সিনেমাটি ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এর মাধ্যমে নোলানের ক্যারিয়ারে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর দ্বিতীয় কোনো সিনেমা হিসেবে এটি বিলিয়ন ডলার ক্লাবে নাম লেখাল।

গ্রিক মহাকবি হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমাটি উত্তর আমেরিকায় ৪২ কোটি ৯৬ লাখ ডলার এবং আন্তর্জাতিক বাজারে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার আয় করেছে। ম্যাট ডেমন অভিনীত এই সিনেমাটি আগামী ১৪ আগস্ট চীনের বাজারে মুক্তি পেতে যাচ্ছে। চীনের কয়েক হাজার প্রেক্ষাগৃহে মুক্তির পর এর আয়ের পরিমাণ আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘দ্য ওডিসি’ পঞ্চম চলচ্চিত্র হিসেবে এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল। ট্রয় যুদ্ধ শেষে ওডিসিয়াসের দেশে ফেরার রোমাঞ্চকর কাহিনি দর্শকদের মুগ্ধ করেছে। সিনেমাটিতে ম্যাট ডেমনের পাশাপাশি অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড ও জেন্ডায়ার মতো জনপ্রিয় তারকারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Koko Bet Casino: Meesteren van Korte, Hoog‑Intensieve Spelsessies

বিলিয়ন ডলার ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’, বক্স অফিসে নতুন রেকর্ড

আপডেট সময় : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬