মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

‘আশ্বাসে নয়, কাজে বিশ্বাসী’ – চুয়েট ভিসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, তিনি প্রচলিত আশ্বাসে বিশ্বাসী নন, বরং কাজে বিশ্বাসী। যোগদানের পর অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্ববিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছেন। পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতার মাধ্যমে একসাথে এগিয়ে যেতে চান তিনি।

বৃহস্পতিবার সকালে একাডেমিক কাউন্সিল কক্ষে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চুয়েটের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। ভিসি বলেন, ‘আমি চুয়েট-এর বিভিন্ন রিসোর্স, অফিস, শাখাগুলোকে অধিকতর ফাংশনাল করতে চাই। যে যার অবস্থান থেকে সর্বোচ্চ দেবে- এই প্রত্যাশা করি। আমার প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টার‌্যাকশন, শেয়ারিং অব্যাহত রাখতে চাই। উভয় দিক থেকে শেয়ারিং থাকলে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করা যায়। আশা করি, সকলে মিলে কাজ করলে ভবিষ্যতে অনেক বড় সাফল্য আসবে।’

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি পুকুরে ডুবে অকাল মৃত্যুবরণকারী চুয়েটের ২০২৪ ব্যাচের ছাত্র অর্ণব দত্ত এবং শান্ত দেবের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মতবিনিময় সভায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, ভবিষ্যতের করণীয়, রোডম্যাপ তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ঘোষণা: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উদযাপন মাসব্যাপী

‘আশ্বাসে নয়, কাজে বিশ্বাসী’ – চুয়েট ভিসি

আপডেট সময় : ০৫:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬