মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

সচিবালয়ে বিএনপির বৈঠক প্রসঙ্গে জামায়াতের সমালোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক করার ঘটনায় তীব্র সমালোচনা করেছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ মন্তব্য করেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘একটা বিষয়ে আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হলো একটি নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতে রেকর্ড আমাদের জানা নেই। তাহলে ওনারা গণতন্ত্রকে কীভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, না হলে আমি স্বৈরতন্ত্র।’

হামিদুর রহমান আযাদ জানান, অলি আহমদের মনোনয়নপত্রে জামায়াত আমির শফিকুর রহমান প্রস্তাবক ও এনসিপির আব্দুল্লাহ আল-আমিন সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন। তিনি অলি আহমদকে যোগ্য প্রার্থী উল্লেখ করে দাবি করেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে জামায়াত জোটের প্রার্থীই জয়ী হতেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ঘোষণা: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উদযাপন মাসব্যাপী

সচিবালয়ে বিএনপির বৈঠক প্রসঙ্গে জামায়াতের সমালোচনা

আপডেট সময় : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬