মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

হরমুজ সংকটে জার্মান শিপিং জায়ান্ট হ্যাপাগ-লয়েডের ৬০০ মিলিয়ন ডলার লোকসান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বের অন্যতম শীর্ষ কন্টেইনার শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েড ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। জার্মান এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের ৬০০ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে যেখানে কোম্পানিটির নীট মুনাফা ছিল ৩০৬ মিলিয়ন ডলার, তা কমে দাঁড়িয়েছে মাত্র ৮৩ মিলিয়ন ডলারে। তবে, এশিয়া থেকে শক্তিশালী রপ্তানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নত চাহিদা মধ্যপ্রাচ্যের অস্থিরতা থেকে সৃষ্ট ক্ষতি আংশিকভাবে পুষিয়ে নিতে সক্ষম হয়েছে বলে কোম্পানিটি উল্লেখ করেছে।

হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে জ্বালানি, বীমা, স্টোরেজ, জাহাজ ঘুরিয়ে দেওয়া এবং অভ্যন্তরীণ পরিবহনের মতো অতিরিক্ত খরচের ফলে তাদের লাইনার শিপিং বিভাগের পরিচালন মুনাফা ১৬৭ মিলিয়ন ডলার থেকে কমে ১৫৩ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ঘোষণা: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উদযাপন মাসব্যাপী

হরমুজ সংকটে জার্মান শিপিং জায়ান্ট হ্যাপাগ-লয়েডের ৬০০ মিলিয়ন ডলার লোকসান

আপডেট সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬