মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বোচাগঞ্জে শোবার ঘরে বিষধর কালাচ সাপ, বস্তাবন্দি করে উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জে এক বসতবাড়ির শোবার ঘর থেকে প্রায় আড়াই ফুট লম্বা একটি বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে সেতাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা আদিল হুসেনের ঘরে সাপটি দেখতে পাওয়া যায়। কোনো আতঙ্কিত না হয়ে আদিল অত্যন্ত সাহসিকতার সাথে লাঠির সাহায্যে সাপটিকে ঘর থেকে বের করে বস্তাবন্দি করেন।

পরবর্তীতে খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। নাহিদ জানান, উদ্ধারকৃত সাপটি অত্যন্ত বিষধর কালাচ প্রজাতির। এই সাপের কামড়ে সঠিক সময়ে চিকিৎসা না নিলে মৃত্যুঝুঁকি অনেক বেশি থাকে। তিনি স্থানীয়দের সতর্ক করে বলেন, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া কারো সাপ ধরা উচিত নয়।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা বা পরবর্তী সময়ে ইঁদুর ও ব্যাঙের সন্ধানে সাপ লোকালয়ে ঢুকে পড়ে। তাই ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সাপে কাটার পর ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।

উদ্ধারকৃত সাপটি বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং বন বিভাগের সাথে সমন্বয় করে সেটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ ২০২১ সাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছেন এবং এ পর্যন্ত কয়েকশ সাপসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী উদ্ধার করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জামায়াতকে যোগ দেওয়ার আহ্বান মেজর আক্তারের

বোচাগঞ্জে শোবার ঘরে বিষধর কালাচ সাপ, বস্তাবন্দি করে উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬