মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর ইটাখোলা থেকে পাঁচদোনা পর্যন্ত সিএনজি পাম্পগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন গাড়িচালকরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে, যার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা থেকে পাঁচদোনা পর্যন্ত অবস্থিত সিএনজি পাম্পগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চালকরা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এর প্রতিবাদে সকাল ১০টার দিকে শতাধিক সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার চালক মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান, যা যান চলাচল বিঘ্নিত করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম। তিনি আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর চালকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বার্তা

নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৫:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬