মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নবীগঞ্জে শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি শ্মশানঘাট থেকে ভীম লাল দাশ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গয়াহরি শ্মশানঘাট এলাকায় স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত ভীম লাল দাশ করগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পাঠলী গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তিনি স্থানীয় বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নবীগঞ্জ থানা পুলিশের প্রাথমিক ধারণা, রাতে বাড়ি ফেরার পথে ওই এলাকায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ’: দীর্ঘ তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল

নবীগঞ্জে শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬