দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং তরুণ শিক্ষকদের গবেষণায় আরও দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের জ্ঞান ও দক্ষতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্য বাস্তবায়নে তরুণ শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও গবেষণা অনুদান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এসব তথ্য জানান। তিনি বলেন, হিট (HEAT) প্রকল্পের আওতায় উচ্চশিক্ষায় আধুনিকায়ন ও দক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে তরুণ শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে হলে শিক্ষকদের আন্তর্জাতিক মানের গবেষণায় মনোযোগী হতে হবে। গবেষণার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও তহবিল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























