মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

এসএসসিতে গাকৃবি হাইস্কুলের চমকপ্রদ ফল: পাসের হার ৯৮ শতাংশ, সব জিপিএ-৫ পেল ছাত্রীরা

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) হাইস্কুল। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টির ৯৮.১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবারের পরীক্ষার বিশেষ উল্লেখযোগ্য দিক হলো, জিপিএ-৫ পাওয়া আটজন শিক্ষার্থীর সবাই বিজ্ঞান বিভাগের ছাত্রী, যাদের মধ্যে চারজনই পেয়েছেন ‘গোল্ডেন জিপিএ-৫’।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ৫২ জনই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। কৃতকার্যদের মধ্যে ৩৩ জন ছাত্রী ও ১৯ জন ছাত্র। জাতীয় পর্যায়ে এবারের গড় পাসের হার যেখানে ৬২.২৫ শতাংশ, সেখানে গাকৃবি হাইস্কুলের এই সাফল্য স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে ভালো ফলাফল বজায় রেখে চলেছে।

সাফল্যের প্রতিক্রিয়ায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের আলোকিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। বর্তমান সরকারের শিক্ষা সংস্কার ও মানোন্নয়ন প্রচেষ্টার সঙ্গে সংগতি রেখে গাকৃবি হাইস্কুলকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে নিতে সরকারের মেগা পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

এসএসসিতে গাকৃবি হাইস্কুলের চমকপ্রদ ফল: পাসের হার ৯৮ শতাংশ, সব জিপিএ-৫ পেল ছাত্রীরা

আপডেট সময় : ০৬:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬